সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেবসুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে।তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।প্রেস উইং আরো জানিয়েছে, এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'আদিবাসী মিলন মেলা'।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।ক্রিকেটনারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়াবেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার Read more

তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মিরসরাইয়ে বিএনপির কর্মীদের হামলায় জুলাই যোদ্ধা নিহত
মিরসরাইয়ে বিএনপির কর্মীদের হামলায় জুলাই যোদ্ধা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় গাজী তাহমিদ খান (২৫) নামে এক জুলাইযোদ্ধা যুবত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাত ১২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন