অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিনিধি দলে মহাসচিবের পাশাপাশি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।’ এর আগে সোমবার বিকেলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মে অতিষ্ট রোগী এবং তাদের স্বজনরা। জানা গেছে, আগে তুলনামূলকভাবে এ চক্র কম থাকলেও Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় মাদক বহনে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের তামাশা, গড়িমসি আর প্রশাসনিক নিস্ক্রিয়তার অবসান ঘটিয়ে Read more

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!
বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তাঁর গন্তব্য— নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন