চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নিহত চালকের নাম মো. আরমান (৩৪)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর থানার পিয়ার ইসলাম ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী আবদুর রহমান জানান, কক্সবাজারগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।দোহাজারী হাইওয়ে থানার এসআই মতিউর রহমান বলেন, দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। মৃত ট্রাক চালক মো. আরমানের ছোট ভাইয়ের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত ট্রাক চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ Read more

ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Read more

আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি

আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী Read more

হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি
হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা Read more

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন