ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) আসনের জন্য মনোনয়ন প্রার্থিতা দাখিল করেছেন টিএস আইয়ূব। তবে ঢাকা ব্যাংক তার প্রার্থিতা গ্রহণ না করার জন্য রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে।চিঠিতে বলা হয়েছে, টিএস আইয়ূব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঋণ খেলাপি হিসেবে সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত এবং বিভিন্ন ব্যাংকে প্রায় ১৩৮ কোটি টাকার ঋণ খেলাপি। ২০১৭ সালে ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখা থেকে ভুয়া এলসির মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাৎ করার মামলায় আদালতের মাধ্যমে ধারা কার্যকর হয়। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও বিভিন্ন চেক সংক্রান্ত মামলা রয়েছে।ব্যাংক চিঠিতে অনুরোধ করেছে, আইনি বিধি অনুযায়ী তার প্রার্থিতা গ্রহণ না করা হোক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।এই বিষয়ে টিএস আইয়ূব সাংবাদিকদের জানিয়েছেন, “আমি আদালতের মাধ্যমে ঋণ পরিশোধ করেছি এবং এখন আর ঋণ খেলাপি নই। ব্যাংক যদি চিঠি পাঠিয়ে থাকে, বিস্তারিত তারা বলতে পারবে।”যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, মনোনয়ন যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ
পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজন মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৪ অক্টেবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন