বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের যাচাই-বাছাই এখনো হয়নি। উনি এর আগেই ইন্তেকাল করেছেন।কাজেই ওনার মৃত্যুতে নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের সময়সূচি সঠিক থাকবে।’ তিনি বলেন, ‘উনি যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা এমনিই সুরাহা হয়ে যাবে।তিনি জানান, ‘এসব কারণে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া আসনগুলোতে নতুন করে তফসিলে কোনো পরিবর্তন করতে হবে না।’আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। গত সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক
যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী সাব্বির ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‍্যাব। মঙ্গরবার (১৩ জানুয়ারি) গভীররাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়িতে অভিযান Read more

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।শুক্রবার (২০ মার্চ) ঈদের Read more

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত
জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। রোববার (০৪ মে) সকাল ১১টার Read more

সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা
সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন