মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে গোয়ালিমান্দ্রার বটতলা এলাকার দেলু মিয়ার একমাত্র সন্তান। আজ বুধবার দুপুর ১২ টার দিকে খেলতে খেলতে নিজ বসত ঘরের সামনে পদ্মা নদীর শাখা খালের প্রচণ্ড স্রোতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, খাল পাড়ের খোলা জায়গায় খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে গেছে শিশুটি। ঘটনাস্থলে তার ব্যবহৃত জুতাজোড়া পড়ে থাকতে দেখা গেছে।শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা সন্ধ্যা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও হাসানের সন্ধান পাননি।পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মোস ফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ‘ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। যদি দূরবর্তী কোনো স্থানে শিশুটিকে ভাসতে দেখা যায়, সঙ্গে সঙ্গে ৯৯৯ অথবা ফায়ার সার্ভিসকে অবগত করার জন্য অনুরোধ করেন।’তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে জানানো জরুরি।’ এ ঘটনায় এলাকায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। শিশুটির সন্ধানে অভিযান এখনো অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাজারের Read more

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই Read more

আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস
আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেই অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন