চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে যেকোন সময় এদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর এরা সীমান্ত থেকে চার কিলোমিটার পায়ে হেটে এসে  দর্শনা বাসস্ট্যান্ডে টার্মিনালে আশ্রয় নেয়। এরা সবাই এক পরিবারের। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন ও শিশু ৪ জন রয়েছেন। এরা সবাই হিন্দি ভাষাভাষী লোক।পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা সবাই মুসলিম। ভারতের উড়িষ্যার নাগরিক।  সেখানে তাদের বাড়িঘর আছে।  ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশী অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়। এরপর উড়িষ্যার জেলে ছিল একমাস পাঁচদিন। সেখান থেকে দু’দিন আগে কলকাতায় নিয়ে আসে। তারপর নদীয়া জেলার গেঁদে সীমান্ত এনে কাঁটাতারের বেড়ার গেট খুল মধ্য রাতের পর বাংলাদেশে ঢুকিয়ে দেয়।শুক্রবার রাত দশটার দিকে এদের দর্শনা বাসস্ট্যান্ডে স্থানীয়রা শীতের পোশাক ও খাবার দিয়ে সহযোগিতা করে একটি  দোকানের সামনে রাখে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘এদের অনেকেই অসুস্থ। হাসপাতালে নিয়ে আগে চিকিৎসা করানো হবে। তারপর ডিসি-ইউএনও স্যারের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম
ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। আজ Read more

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে Read more

অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা
অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩
মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি সেজুতি' নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন