ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী শাকিব গাজী (৩৮) গুরুতর আহত হন।শনিবার (২৪ মে) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা আক্তার মারা যান।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে হাঁসাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।তিনি আরও বলেন, তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে স্ত্রী শাকিলা আক্তার মারা যান, স্বামী শাকিব গাজী চিকিৎসাধীন।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ Read more

জ্বালানি তেল বিক্রি না করে মজুত, শরীয়তপুরে ফিলিং স্টেশকে জরিমানা
জ্বালানি তেল বিক্রি না করে মজুত, শরীয়তপুরে ফিলিং স্টেশকে জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জে রিজার্ভে জ্বালানি তেল রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স পাইলট ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার Read more

তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার
তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালক। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ভাউচারের Read more

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার Read more

আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই Read more

‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’
‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’

আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এ সংশোধনের পর কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন