পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করা হয়।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।তিনি জানান, সদর উপজেলার আরিফপুর এলাকায় ‘বাংলা স্টার’ নামে একটি অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে ‘বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প’ ও ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’-এর মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প সিলগালা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করছে। এসব বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সময় র‌্যাব ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

ইসরায়েলের হামলার পর এবার কাতারকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ট্রাম্প
ইসরায়েলের হামলার পর এবার কাতারকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ট্রাম্প

রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে Read more

এবার সিনেমায় দেখা যাবে ধোনিকে?
এবার সিনেমায় দেখা যাবে ধোনিকে?

ক্রিকেটের মাঠে সাফল্যের পর এবার পর্দায় চমক দিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ভারতের সাবেক অধিনায়কের ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক Read more

জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২
জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২

তরুণ প্রজেন্মর (জেন জি) সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মরক্কো। বুধবার (০১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন