দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।এদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী দেখা গেছে।এর আগে ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, “সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।”অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক Read more

মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ
মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে  হামলা ও লুটপাটের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ Read more

২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও
সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।শনিবার Read more

বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে। যা কোরবানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন