বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা চত্বরে প্রতিদিন ভোর হলেই দেখা যায় এক অনন্য মানবিক দৃশ্য। সকাল ৬ টার দিকে সেখানে আব্দুল হকের দোকানের সামনে ভিড় জমায় ৮ থেকে ১০ হাজার শালিক পাখি। গাছের ডাল ও বিদ্যুতের খুঁটিতে বসে কিচিরমিচির শব্দে যেন তারা ডাকতে থাকে আব্দুল হক কই?২০০৭ সাল থেকে টানা ১৮ বছর ধরে নিজের উপার্জনের অর্থ থেকে প্রতিদিন এসব শালিক পাখির খাবারের ব্যবস্থা করে আসছেন আব্দুল হক। কখনো গম, কখনো চাল, ডালভাত, রুটি কিংবা পরোটা- যা থাকে, তা-ই ভাগ করে নেন পাখিদের সঙ্গে। কয়েক কেজি আটা দিয়ে রুটি বানিয়ে কুচিয়ে দেন শুধুমাত্র শালিকদের জন্য। এতে তার কোনো আর্থিক লাভ নেই, আছে কেবল ভালোবাসা আর মানসিক শান্তি।স্থানীয়রা জানান , কোনো কারণে একদিন খাবার দিতে না পারলে পাখিরা দোকানের সামনে এসে কিচিরমিচির করে তাকে খুঁজতে থাকে। এলাকাবাসীর মতে, পাখিরাও মানুষকে চিনে আর আব্দুল হকের মতো মানুষ বর্তমান সময়ে খুবই বিরল। প্রতিনিয়ত দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী মানুষজন।শালিক পাখি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বলে জানান স্থানীয়রা। তারা ক্ষেতে পোকামাকড় খেয়ে কৃষকদের কীটনাশকের ব্যবহার কমাতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয় বাসিন্দা আব্বাস বলেন, ‘একসময় দীর্ঘদিন আব্দুল হক জেলে থাকায় পাখিদের অস্থির আচরণেই স্পষ্ট বোঝা গিয়েছিল তিনি এলাকায় নেই। যেন মানুষের অনুপস্থিতিতেই প্রকাশ পেয়েছিল পাখিদের সঙ্গে তার গভীর বন্ধনের নিঃশব্দ আর্তনাদ।’ তার মতে, মানবিকতার এমন উদাহরণ বর্তমান সময়ে সত্যিই বিরল।আব্দুল হক বলেন, ‘২০০৭ সাল থেকে নিজের টাকায় প্রতিদিন ৮ থেকে ১০ হাজার শালিক পাখিকে খাবার দিচ্ছি। ওরা আমার পরিবারের মতো। আমি না থাকলেও যেন কেউ তাদের অভাব পূরণ করে এটাই চাই।’পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. অরবিন্দ দাস বলেন, ‘আব্দুল হকের এই উদ্যোগ দেখে আমি সত্যিই হতবাক। বর্তমান সময়ে নিজের অর্থে নিয়মিত পাখিদের খাবার দেওয়ার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে সরকারিভাবে যদি পাখিদের খাবারের কোনো বরাদ্দ আসে, তাহলে তাকে সহযোগিতা করা হবে, যাতে কিছুটা হলেও তিনি এই মহৎ কাজটি চালিয়ে যেতে পারেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি

কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ Read more

সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ
লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ

লালমনিরহাটের আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষের অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৬ জুন) সকাল Read more

লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন