লালমনিরহাটের আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষের অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ঈশার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ওই অধ্যক্ষ।অভিযোগ ও অধ্যক্ষ মোঃ ঈশা জানান, সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় আমি লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজে অধ্যক্ষের কক্ষে বসে অফিস করছিলাম। এমতবস্থায় উক্ত বিবাদীদ্বয় পূর্ব পরিকল্পিতভাবে ও একই উদ্দেশ্যে আমার ঐ কক্ষে প্রবেশ করে আমার সামনের চেয়ারে বসে এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যক্ষ রবিউল ইসলাম ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ হাবিবুর রহমান মিঠুল আমাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কোন যোগ্যতা নাই, আপনি এক্ষুনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে এই কলেজ থেকে চলে যাবেন, অন্যথায় আপনার বিপদ হবে।’তিনি বলেন, ‘আমার সরকারী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাতে আমি তাহার ঐ উদ্ভট কথায় কিংকর্তব্যবিমূঢ় হই এবং নিরব থাকি। এমতবস্থায় সে আরো বেশি উত্তেজিত হয় এবং আমাকে ও আমার বাবা-মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাহাকে অফিসের ভদ্রতা মেনে চলার এবং সীমা লঙ্ঘন না করার জন্য বললে, ঐ সময় সে আমার উপর চড়াও হয় এবং তাহার বাম হাত দ্বারা আমার শার্টের কলার টানিয়া ধরে, আমার মুখের উপর ও মাথায় এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। আমি আত্মরক্ষার চেষ্টা করতে থাকিলে ঐ সময় আমার পিছন দিক থেকে আমার উভয় হাত টানিয়া ধরে। এবং আমার শার্টের কলার ছাড়িয়া দিয়া তাহার ডান হাত দ্বারা আমার গলা চাপিয়া ধরে আমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা চালায়। আমি শ্বাস বন্ধ হইয়া মরিবার উপক্রম হই এবং আমার চক্ষু দুইটি লাল হয় ও মুখ দিয়ে লালা বের হইতে থাকে এবং আমি গোঙ্গাইতে থাকি। এরই মধ্যে উক্ত ঘটনার শোরগোল হলে অন্যান্য সরকারি অধ্যাপক রাশি আমাকে উদ্ধার করে।’এই ঘটনায় কলেজের সভাপতি এ্যাড. ফয়সাল বিন মোশারফ জানান, ‘আমি বেলা বারোটার দিকে মোবাইল ফোনে জানতে পেরে সাথে সাথে কলেজে আসি, সকল বিষয় শুনেছি এবং পুলিশের খবর দিই, ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ তিনি আরো জানান, ‘এই দুই শিক্ষকের বিরুদ্ধে আগামী মিটিংয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’এবিষয়ে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যক্ষ রবিউল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে, পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নূর নবী জানান, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া Read more

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা Read more

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে Read more

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন