ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিহত সাইফুল সর্দারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩০ জনকে এজাহারভুক্ত ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃত দুই আসামি আইয়ুব মিয়া (৫৬) ও শফিকুল মিয়াকে (৩৪) আদালতে পাঠানো হয়েছে।এরআগে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা সাইফুল সর্দার। তিনি ওই গ্রামের হবি সর্দারের ছেলে এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন কৃষক।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত ওই এলাকার জুয়েল মিয়ার নেতৃত্বে সবুজ মিয়া, হাসিব মিয়া, সৈয়দ রাজিব আলী, আইয়ুব মিয়া, নুরু মিয়া, শুভ মিয়া, শাহা সুলতান প্রিন্সসহ একদল সশস্ত্র লোক গভীর রাতে এলাকায় তান্ডব চালায়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পার্শ্ববর্তী ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর আসামিরা এলাকার অন্তত ৭-৮টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল সর্দারকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে গুরুতর আহত ইসমাইল মোল্যা ফরিদপুর মেডিক্যাল হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনার প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে Read more

সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা

পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে সৌন্দর্যে ঘেরা প্রবাল দ্বীপ Read more

হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের চর হাতিভাঙাসহ কয়েকটি গ্রাম চারদিকে নদীবেষ্টিত একটি অঞ্চল। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক কাজ কিংবা হাঁট-বাজারের উদ্দেশ্যে Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের পশ্চিম বলিপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত দুইটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন