পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।গত চার দিন ধরে জেলায় সূর্যের দেখা মিলছে না। দিনের বেলাতেও হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তীব্র শীতের কারণে অনেকেই কাজে যেতে পারছেন না।সবচেয়ে বেশি শীতকষ্টে পড়েছেন জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এসব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।সন্ধ্যার পর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে, এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।বয়বৃদ্ধ মমেনা বেগম বলেন, এমন শীত যা বৃষ্টির মত পড়ছে সাথে ঠান্ডা বাতাস যা সহ্য করার মত না। হাত পা বরফ হয়ে আসছে। কৃষক আবু বকর বলেন, যে ঠান্ডা পড়েছে তাতে বীজতলার অনেক ক্ষতি হতে পারে।একটি কম্বলের আকুতি জানিয়ে ছকিনা বেগম বলেন, ঠান্ডা নিবারনের জন্য যথেষ্ট কাপড় নেই আমার। যদি কেউ একটা কম্বল বা গরম কাপড় দিতো খুব উপকার হতো।’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু
খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইটি ঘটনা ঘটেছে ভাবকী ও Read more

পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’
পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’

অর্থ সংকট তীব্র হওয়ায় চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার; সেই সাথে Read more

নড়াইলে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
নড়াইলে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

নড়াইল সদর উপজেলায় গোবরা বাজারের অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতির পরিমাণ প্রায় ৩০ Read more

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন Read more

শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন