গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ ভাগে হঠাৎ উইকেট পতনের ঝড়।প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল দারুণ। আগের দিন ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা।তবে দিনের শুরুতেই বড় ধাক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে যান ১৪৮ রান করে, যা তিনি করেন ২৭৯ বল খেলে। সেঞ্চুরি ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও ছিল, কিন্তু তাতে বাধা দিলো তার বিদায়।এরপর মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন লিটন দাস। মুশফিক ব্যাট চালান পরিণত ধৈর্যে, অন্যদিকে লিটন খেলেছেন আগ্রাসী মেজাজে। লিটন তুলে নেন হাফসেঞ্চুরি, মুশফিকও অতিক্রম করেন ১৫০ রানের মাইলফলক।চা বিরতির ঠিক আগে ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর হঠাৎ নামে বৃষ্টি। খেলা কিছু সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে আবার শুরু হয় খেলা।বৃষ্টি ও বিরতির পর মুশফিক-লিটন জুটি রানের চাকা সচল রাখলেও হঠাৎ ছন্দপতন। মুশফিক ৩৫০ বল খেলে ১৬৩ রান করে ফিরেন দলের স্কোর যখন ৪৫৮। এরপরই পরের ওভারে লিটন দাস বিদায় নেন ৯০ রানে, মাত্র ১০ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। খেলেছেন ১২৩ বলের ইনিংস।লিটনের বিদায়ের পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনিক ১৬ বলে ৮ রান করে আউট হন, নাঈম হাসান করেন ৩০ বলে ১১ রান।শেষ দিকে উইকেট হারালেও স্কোরবোর্ডে সম্মানজনক রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দিনশেষে ১৫১ ওভার শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে মাঠ ছেড়েছে দল। ক্রিজে রয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।শ্রীলঙ্কার হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, থারিন্দু রাথনায়েকে এবং মিলান রাথনায়েকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ

জনপ্রিয় বলিউডের হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি Read more

সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী ড, তাসনিম জারা, সামান্থা Read more

মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

আইসিইউতে চিত্রনায়িকা পরীমণির মেয়ে
আইসিইউতে চিত্রনায়িকা পরীমণির মেয়ে

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে
তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন