দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইটি ঘটনা ঘটেছে ভাবকী ও ভেড়ভেড়ী ইউনিয়নে।রবিবার (০৬ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে পুকুরে ডুবে মারা যায় দুই বছর বয়সী জনক রায়। সে স্থানীয় লিটু রাম রায়ের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু জনক। কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখা গেলে দ্রুত উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটি মারা যায়।ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, ‘শিশু জনকের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’একইদিন সকালেই উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ১৫ বছর বয়সী কিশোর রানা ইসলামের মরদেহ। সে ওই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।পরিবার জানায়, শনিবার দুপুরে বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরে বাড়ি ফিরেছিল রানা। পরে গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পর রবিবার সকালে পুকুরে ভেসে ওঠে তার মরদেহ। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে আগেই সন্দেহ তৈরি হয়েছিল।রানার বাবা ওবায়দুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে সাঁতার জানতো। আমরা অনেক খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে ছেলের নিথর দেহ দেখে ভেঙে পড়েছি।’এলাকাবাসীর দাবি, রানার মরদেহ যে পুকুরে পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর সমান। সাঁতার জানা একজন কিশোর সেখানে ডুবে যাবে, এটা তারা রহস্যজনক বলেই মনে করছেন।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘দুইটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। কিশোর রানার মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বন্যহাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি Read more

যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানকে বার্তা পাঠিয়ে প্রস্তাব
যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানকে বার্তা পাঠিয়ে প্রস্তাব

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই Read more

উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের

ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চ গতির মিসাইল ব্যবহার করছে বলে জানিয়েছে ভারত।শনিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর আলোচিত নারী কর্মকর্তা Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন