ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের অংশগ্রহণকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এর আগে ব্যক্তি মালিকানাধীন এমন টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। এবার ডব্লিউসিএলে পাকিস্তানে অংশগ্রহণেই নিষেধাজ্ঞা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া টুর্নামেন্টে পক্ষপাতিত্বের অভিযোগও করেছে সংস্থাটি।এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু তখন ভারত সেই ম্যাচ বয়কটের ডাক দেয়। এরপর সেমিফাইনালে আবারও মুখোমুখি হয় দু’দল। সেই ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানায় ভারত। ফলে ম্যাচ না খেলেই ফাইনালে ওঠে পাকিস্তান। এবার পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্স সভা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি। বিবৃতি দিয়ে পিসিবি জানায়, ‘ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই যা খাটো করে তোলে।’ভারতের ম্যাচ বয়কটের ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ‘কারও অনুভূতিতে আঘাত লাগলে তারা দুঃখিত।’ আয়োজকদের এমন বক্তব্যকে ‘পক্ষপাতমূলক ও সংবেদনশীলতার ছদ্মবেশে আন্তর্জাতিক ক্রীড়া সমাজে অগ্রহণযোগ্য বার্তা ছড়িয়েছে’ বলে বার্তা দিল পিসিবি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ছুটি নিয়ে বাড়িতে এসে  নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্য আক্তারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছে। Read more

বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন
বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন

মিস্টার বিন মানেই হাসির ঝড়! রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিক্সে Read more

হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন Read more

বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা Read more

চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন