ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে উদ্ভাবিত এক-দুইটি রেডিওফার্মাসিউটিক্যালের মাধ্যমে ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসা করা সম্ভব। খবর মেহের নিউজ এজেন্সির।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এসলামি বলেন, দেশটিতে ক্যানসারের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ক্যানসার চিকিৎসায় কাজ করা বিভিন্ন মেডিকেল গ্রুপকে এক হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। এর মাধ্যমে ওষুধ উৎপাদনকারীরা রোগীদের আরও দক্ষভাবে চিকিৎসা পেতে সহায়তা করতে পারে বলে মত তার।তিনি আরও বলেন, সম্প্রতি দেশটিতে উৎপাদিত রেডিওফার্মাসিউটিক্যালগুলো বিশ্বের অন্যতম সেরা। এসলামি যোগ করেন, ‘আমরা গর্বিত যে ইরানের মানুষ এসব ওষুধের সুফল ভোগ করতে পারছে।’এসলামি বলেন, ইরানে এমন এক-দুইটি রেডিওফার্মাসিউটিক্যাল রয়েছে, যা ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসায় কার্যকর। চিকিৎসা ক্ষেত্রে এই সাফল্য ইরানের জন্য অত্যন্ত গৌরবের বলেও উল্লেখ করেন তিনি।ইরান বিশ্বের অন্যতম শীর্ষ রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী দেশ। দেশটি রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রায় ৭০ ধরনের রেডিওফার্মাসিউটিক্যাল তৈরি করে। পশ্চিমা বিশ্বের বহুমাত্রিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এ খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে।স্থানীয় চাহিদা মিটিতে জীবন রক্ষাকারী ওষুধ বহু দেশে রপ্তানি করছে ইরান। উন্নত রেডিওফার্মাসিউটিক্যাল, পেপটাইডভিত্তিক ওষুধ ও আলফা-এমিটার উন্নয়নে গবেষণা ও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে দেশটি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক সেবন, অসামাজিক কাজে লিপ্ত থাকা, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের নগ্নতায় জড়িতদের গ্রেপ্তার করে Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক দশ টন ছয়শত কেজি সরকারি চালসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন