নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ওসি না থাকায় হত্যা, মাদক চোরাচালান, ছিনতাই ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।সোনারগাঁ থানার ওসি পদটি গত কয়েক মাস ধরেই নানা কারণে আলোচনায় রয়েছে এবং একাধিকবার রদবদল হয়েছে।জানা যায়, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার পরিদর্শক ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানার ওসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাঁর সই করা চিঠির মাধ্যমে গত ৭ জুলাই ২০২৫ তারিখে এই নিয়োগ দেওয়া হয়। তবে যোগদানের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই—১০ জুলাই ২০২৫—ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।এদিকে স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশি টহল কমে যাওয়ায় অপরাধীরা দাপট দেখাচ্ছে। মোগরাপাড়া, কাঁচপুর, পিরোজপুর ও বারদী এলাকায় ছিনতাই, মাদক লেনদেন এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তাঁদের ভাষায়, থানায় নেতৃত্ব না থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা জানিয়েছেন, “সোনারগাঁয়ে জরুরি ভিত্তিতে একজন অভিজ্ঞ ওসি নিয়োগ না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিদিন নতুন ঘটনা ঘটলেও কার্যকরভাবে কেউ তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না।”এ বিষয়ে নারায়ণগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা
ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

ঢাকাই সিনেমার সফল ও জনপ্রিয় খলনায়ক মানোয়ার হোসেন ডিপজল ও তার একান্ত সহকারীর (পিএস) বিরুদ্ধে এক নারীকে মারধোর ও এসিড Read more

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ

পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে আগত পর্যটকদের বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম Read more

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

গাজীপুরের গাছা থানার শরীফপুর রোডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা Read more

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন Read more

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন