ময়মনসিংহের ত্রিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রেজাউল করিম নোমান নামে এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। ওই নেতার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনা বুধবার রাত ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে ঘটে।রেজাউল করিম নোমান রামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচ সদস্যের একটি ভুয়া দল ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করে দ্রুত হাতে হাতকড়া পরিয়ে দেন। এরপর তাকে মারধর করতে করতে নির্জন মাঠের দিকে নিয়ে যাওয়া শুরু হয়। গাড়িতে না তুলে পায়ে হাঁটিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় নোমানের সন্দেহ হয় এবং তিনি চিৎকার শুরু করেন।চিৎকার শুনে এলাকাবাসি জড়ো হয়ে আটকের কারণ জানতে চাইলে ভুয়া ডিবি সদস্যরা দ্রুত একটি সিএনজি যোগে পালিয়ে যায়। নোমানের বড় ভাই এনামুল করিম ফরহাদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিচয় জানতে চাইলে হামলাকারীরা কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে যায়। পরে নোমানকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করে ত্রিশাল থানায় নেওয়া হয়। পুলিশ চেষ্টা করেও হাতকড়া খুলতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, থানা পুলিশের অনুরোধে তারা বিশেষ যন্ত্র ব্যবহার করে হাতকড়াটি কেটে দেন। বর্তমানে নোমান ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর জেলা ডিবি পুলিশ ও ত্রিশাল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ওই রাতে ডিবি পুলিশের কোনো দল ওই এলাকায় অভিযান চালায়নি।ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, “বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে ঘটনাটি ভুয়া ডিবি পরিচয়ে ঘটেছে কি না বা এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল নিয়ে কুবি প্রশাসনের আনন্দ র‍্যালি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ছাত্রদল নিয়ে কুবি প্রশাসনের আনন্দ র‍্যালি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রত্বহীন নেতাদের সামনে রেখে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে Read more

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে Read more

দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!
রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে টানাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। চক্রের অধিকাংশ সদস্য নারী। তারা চিকিৎসা নিতে নয় বরং Read more

পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস
লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস

রবিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের সামনে চেকপোস্ট চলাকালে সেনাবাহিনী কড়া নজরদারিতে মোঃ চুন্নু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন