ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা দুইটায় তিনি দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র উত্তোলন করেন।মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আনিছুর রহমান, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার আমীর মো. আবুল কাশেম, হাকিমপুর উপজেলা আমীর মো. আমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলার আমীর মো. মোফাখখারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজিদুর রহমান সাজু, জেলা সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, দিনাজপুর–৬ আসন থেকে আনোয়ারুল ইসলাম তৃতীয়বার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আজিজুর রহমান চৌধুরী জয়ী হয়েছেন। দলীয় সূত্রে বলা হয়, সেই সময়ে চার উপজেলার ব্যাপক উন্নয়ন ঘটেছিল, যা জনগণ এখনও স্মরণ করে। তাই এবারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বর্তমান প্রার্থী আনোয়ারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদী।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ দিনাজপুরের ছয়টি আসন থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

ইডেন কলেজে ৪ মাস ধরে উপাধ্যক্ষের পদ শূন্য
ইডেন কলেজে ৪ মাস ধরে উপাধ্যক্ষের পদ শূন্য

ইডেন মহিলা কলেজে চার মাস ধরে উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ না থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজে Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার
নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন