নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (০৬ আক্টোবর) রাতে নেত্রকোনা শহরের পুরাতন হাসপাতালের কোয়ার্টারের ভেতরে হরিজন পল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে দুটি বসত ঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় সকলেই কাজে ঘরের বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অসহায় নারী শরিফা আক্তার এ ইফতাতুল মিমের ঘরের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে খবর পেয়ে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শুকনো খাবার দেওয়া হয়েছে।নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কাছাকাছি মগড়া নদী থাকায় পানি আনতে সহজ হয়েছে এবং দ্রুত আগুন নেভানো গিয়েছে।’ পরিবারের বক্তব্য অনুযায়ী একটি পরিবারের ৩ লক্ষ টাকা এবং অন্য একটি পরিবারের ২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন

আজ বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে Read more

এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও Read more

প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪
প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪

নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। সে বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন