আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজন আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটি ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত ৬ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারারাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিলেন। তারা তদন্ত করছেন।জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ
রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড Read more

ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি
ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি

বন্দরনগরী চট্টগ্রাম সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। পাহাড়, সমুদ্র আর নদীর অপূর্ব সমন্বয়ে গঠিত এ নগরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন