কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার ভালুকিয়া রোডে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত হয় যৌথ অভিযান। সেখানে টিএসপি সার ৩১০ বস্তা ও এমওপি সার ৮০ বস্তা, মোট ৩৯০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়।উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত এসব সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ করা সার ও ট্রাক উখিয়া থানায় রাখা হয়েছে।তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং সার পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি খাতে ভর্তুকি দেওয়া সার পাচার রোধে মাঠ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে গরুর মাংস হাটির পঁচা দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা ও পথচারীরা
তারাগঞ্জে গরুর মাংস হাটির পঁচা দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা ও পথচারীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গরুর মাংস বিক্রির জায়গায় বিভিন্ন আবর্জনা ও জমে থাকা পঁচা পানি ও কাঁদা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। রবিবার Read more

ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে

সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ তারিখ Read more

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন