পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই চাপ সামলিয়ে মা-বাবার মতো ভালোবাসা দিয়ে চেষ্টা করছেন ছোট ভাইকে দেখভাল করার। প্রায় পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান মরিয়মের বাবা ওয়াজেদ আলী। সেই শোক কাটতে না কাটতেই মারা যান মা আজিমা খাতুনও।বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তাদের দুই শিশু সন্তান। বড় সন্তান মরিয়ম খাতুন চতুর্থ শ্রেণিতে পড়ছে, আর ছোট ছেলে ইসমাইল হোসেন (৬) প্রাক-প্রাথমিক বিভাগে ভর্তি রয়েছে। মরিয়ম এখন তার ছোট ভাইয়ের খাওয়া-দাওয়া, লেখাপড়া ও রাতের ঘুম পর্যন্ত সবকিছুই দেখাশোনা করছে।উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির জানান, বাচ্চা দুটোর পিতা পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। মা বিধবা হয়ে অত্যন্ত কষ্টে সন্তানদের লালন-পালন করছিলেন। কিন্তু ২৩ দিন আগে মাও স্ট্রোকে মারা যাওয়ায় দুই শিশু এতিম হয়ে পড়েছে। তবুও মরিয়ম ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে পড়াশোনা ও সংসার দুটোরই হাল ধরেছে।সবার কাছে আকুতি জানিয়ে মরিয়মের প্রতিবেশী চাচা হোসেন আলী বলেন, ‘ছোট্ট শিশু মরিয়মের মা-বাবা মারা যাওয়ায় শিশুরা এতিম হয়ে গেছে। এখন তাদের চলা কষ্টের হয়ে গেছে। পাড়ার সবাই মিলে তাদের দেখভাল করছে। তবে তাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ, জমি-জমা কিছুই নেই। সমাজের বিত্তবান মানুষরা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে তারা চলতে পারবে।’ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি ও হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মাহবুব উল আলম বাবলু সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘এমন খবর পেয়ে আমরা চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। আমরা আশা করি, এই এতিম শিশুদের পাশে অন্যরাও দাঁড়াবে। অসহায় শিশু পরিবারটির জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর
গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর

অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আর্জেন্টিনার সাল্টাতে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন Read more

টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন