চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত গিট্টু নাছির ওই এলাকার মৃত মোহাম্মদ জালাল সওদাগরের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ সূত্র জানায়, গিট্টু নাছিরের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখা, মাদকদ্রব্য ইয়াবা কারবার এবং বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে যুবলীগ নেতা মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা Read more

দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা
নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল Read more

বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি
বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি ও বর্ণিল সাজে পুরোপুরি উৎসবমুখর হয়ে Read more

খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন