জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং পুলিশ সুপারের নির্দেশনায় জেলার ধরঞ্জি ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় শাখাওয়াতের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ও বিদেশি মদ কেনাবেচার মুহূর্তে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ
সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন-রাতের বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রায় চার Read more

‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন
বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা শওকত হোসেনকে নৃশংসভাবে হত্যাকারী ও মূল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার  করে আইনের আওতায় আনা সহ সাংগঠনিক ব্যবস্হা Read more

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২৯ Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন