সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ নারী ও পুরুষ ফুটসাল। বাংলাদেশ দুই বিভাগেই অংশ নিচ্ছে বলে জানা গেছে। টুর্নামেন্ট শুরুর ১১ দিন আগে বাংলাদেশের দল দুটি থাইল্যান্ড যাবে।  বাফুফে এরই মধ্যে দল দুটি চূড়ান্ত করেছে। পুরুষ ফুটসাল দলের অধিনায়ক করা হয়েছে রাহবার ওয়াহেদ খানকে এবং নারী ফুটসাল দলের অধিনায়ক করা হয়েছে সাবিনা খাতুনকে।সাবিনা খাতুন দেশের নারী ফুটবলের উজ্জ্বল এক নাম। গত সাফ চ্যাম্পিয়নশিপের পর কোচ পিটার বাটলারের বিপক্ষে খেলোয়াড়দের বিদ্রোহের নেতৃত্ব দিয়ে জাতীয় দলের জায়গা হারিয়েছেন সাতক্ষীরার এই গোলমেশিন। এবার তার নেতৃত্বে আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। সাবিনার অধিনায়কত্বে প্রথম নারী সাফে খেলবে বাংলাদেশ।পুরুষ দল চূড়ান্ত করা হয়েছে ১৬ সদস্যের। আর নারী দল ১৫ সদস্যের। নারী দলের তিন সহকারী অধিনায়ক মনোননীত করা হয়েছে মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারকে। পুরুষ দলের তিন সহকারী অধিনায়ক ইনতিসার মোস্তাফা, মো. তুহিন ও কাজী ইব্রাহিমকে। নারীদের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি ভারতের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি ভুটান, তৃতীয় ম্যাচ ১৯ জানুয়ারি নেপাল, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা, ২৩ জানুয়ারি পাকিস্তান এবং ২৫ জানুয়ারি মালদ্বীপের বিপক্ষে।পুরুষ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ১৪ জানুয়ারি। পরের ম্যাচগুলো ১৬ জানুয়ারি মালদ্বীপ, ১৮ জানুয়ারি ভুটান, ২০ জানুয়ারি শ্রীলঙ্কা, ২২ জানুয়ারি পাকিস্তান ও ২৪ জানুয়ারি নেপালের বিপক্ষে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার Read more

বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু Read more

লক্ষ্মীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের Read more

বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন