নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল ইসলাম গংয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করলেও অনেক ভোগান্তির পর মামলা দায়ের করা হলে ঘটনার ১৪ দিনেও আসামীদের ধরছে না পুলিশ। ভুক্তভোগী দুই সহোদর ভাই উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর ফরেষ্টার সাহেবের বাড়ির শোয়েব হোসেনের ছেলে মো. ইমদাদুল হক ইমন (২২) ও মো. এহসানুল হক দিহান (২০)।মঙ্গলবার (১৭ মার্চ) জেলা শহর মা’ইজদীর ইউরো শপিং কমপ্লেক্সের জেলা মানবজমিন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সযোগে গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে সুধারাম থানাধীন পূর্ব বদরীপুর ডিএসপি জামে মসজিদের সামনে থেকে ইমদাদুল হক ইমন ও এহসানুল হক দিহান নামের দুই ভাইকে অপহরণ করা হয়। পরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে সোনাপুর কাঠপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করে সুধারাম মডেল থানা । পরে অপহরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে পরিবারের কাছে দুই ভাইকে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীদের পরিবার দাবি, প্রতিপক্ষের লোকজন আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছিল। সর্বশেষ তাদেরকে পরিকল্পিতভাবে অপহরণ করে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। তারা এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।এদিকে এ ঘটনায় জড়িত আনোয়ারুল ইসলাম হেলাল (৩৫), মো. আবদুল্যাহ প্রকাশ রোমান, মো. সুনাম (৩৫), মো. শাওন ড্রাইভার (৩০), মো. সাদ্দাম হোসেন (১৮) ও মো. মেহেদীসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীদের পিতা শোয়েব হোসেন বাদী হয়ে গত ৩ মার্চ সুধারাম মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মহি উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনা পর্যালোচনা করে অপহরণের মামলা নেওয়া হয়েছে এবং জড়িত আসামীদের ধরার চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে  মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। এ Read more

মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি
মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি

বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড
খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাহমান খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে মাফুজার শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে এক বছরের কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন