ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক রাও দানিশ আলিকে গুলি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দানিশ আলি এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বুধবার রাতে তিনি দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত ৮টা ৫০ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি দানিশ আলিকে লক্ষ্য করে কমপক্ষে তিনবার গুলি চালায়। গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল, ‘তুমি আমাকে এখনও চিনতে পারনি, এখন তুমি চিনবে।’ মাথায় গুলিবিদ্ধ দানিশকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি সাংবাদিকদের বলেন, ‘তার মাথায় গুলি করা হয়েছিল, মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।’ এ ঘটনার পর ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দুকধারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করার কয়েক ঘন্টা পরই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে মুহাম্মদ আতহার নামে ভারতের বিহারের এক মুসলিম ফেরিওয়ালাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। গত ৫ ডিসেম্বর উগ্রবাদী হিন্দু জনতার ব্যাপক মারধরের শিকার হয় মুহাম্মদ আতহার। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ ডিসেম্বর তার মৃত্যু হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) Read more

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটিতে নানা অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের Read more

সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা
সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। Read more

সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইশারা ভাষা, ইংরেজিতে যাকে বলে সাইন ল্যাংগুয়েজ। কিন্তু এই ইশারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন