ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষে তালা থাকবে বলে জানান তারা।রবিবার (২২ জুন) নগর ভবনে তালা দিয়ে ৩৯ দিনের মতো বিক্ষোভ শেষে এসব কথা জানান তারা।আন্দোলনকারীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগের কোনো বিল ছাড় দিতে দেবে না ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনকারীরা। এছাড়া ফ্যাসিস্ট আমলের দোসরদের নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে।ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান জানান, ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপসারণ করতে হবে।মশিউর রহমান বলেন, আমরা আন্দোলনরত ঢাকাবাসীকে স্থানীয় সরকার উপদেষ্টার সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে জরুরি নাগরিক সেবাসমূহ নির্বিঘ্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তাও দপ্তর, হিসাব ও অডিট বিভাগ, সমাজকল্যাণ বিভাগ, আইন বিভাগ, রাজস্ব বিভাগ, সম্পত্তি বিভাগ, পরিবহন বিভাগ, বিদ্যুৎ সার্কেল, যান্ত্রিক সার্কেল, সংস্থাপন শাখা, নিরাপত্তা শাখা, জনসংযোগ বিভাগ, আইসিটি সেল, নগর পরিকল্পনা বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নিজ নিজ অফিসে কর্মরত থেকে তাদের ওপর দায়িত্বসমূহ যেমন: জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ ওয়ারিশান সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র, সব প্রকার পৌর ও বাজার কর আদায়, ট্রেড লাইন্সেন ইস্যু, নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন কার্যক্রম, ডেঙ্গু চিকন গুনিয়া ও করোনা প্রতিরোধ কার্যক্রম, সড়ক বাতি প্রজ্বলন সচল রাখার জন্য আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণই এই দেশের প্রকৃত মালিক। তারা সঠিক সময়ে স্থানীয় সরকার উপদেষ্টার এমন ফ্যাসিস্ট, বেআইনি কার্যকলাপের জবাব দেবে। কোনো দালাল শ্রেণি স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা-কর্মচারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা নগর ভবন বা আঞ্চলিক কার্যালয়সমূহের কোথাও প্রবেশ করতে পারবে না। তাদের সব স্থানে দেখা মাত্রই প্রতিহত করা হবে। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের ওপর অর্পিত দায়িত্ব অর্থাৎ নাগরিক সেবা প্রদানে অপরাগতা প্রকাশ বা গাফিলতি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দেশে-বিদেশে পাহাড়সম দুর্নীতির অভিযোগ রয়েছে। কাজেই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের যে উদ্যোগ নিয়েছেন তা কোনো ক্রমেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাই সব প্রকার নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আহত
কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল Read more

মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আ. লীগের দুই নেতা গ্রেফতার
মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আ. লীগের দুই নেতা গ্রেফতার

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার Read more

ডাকসু নির্বাচন স্থগিত
ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত Read more

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫

নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে Read more

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার
সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব ৩ পরিবার । বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন