সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের উলিপুরের সেনাসদস্য মমিনুল ইসলামকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে উলিপুর হেলিপ্যাডে তাঁর মরদেহ আনা হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।মরদেহ বাড়িতে পৌঁছানোর পর প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় আশপাশের গ্রামগুলোতেও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সেনাবাহিনীর মরদেহ বহনকারী হেলিকপ্টার উলিপুর হেলিপ্যাডে অবতরণ করে। পরে ২টা ২৬ মিনিটে মরদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা হয়। বিকেল চারটার দিকে শহীদ মমিনুল ইসলামকে সামরিক মর্যাদায় উত্তর পান্ডুল জামতলা কবরস্থানে দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলম, ক্যাপ্টেন রাফসান, চিলমারী ক্যাম্পের ক্যাপ্টেন তাহসীন তামীম, তাসফিন উল হক, উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও স্বজনরা। এর আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সকাল সোয়া নয়টার দিকে মমিনুল ইসলামসহ নিহত শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।সৈনিক মো. মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের জনক। বড় মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং ছোট মেয়ের বয়স পাঁচ বছর।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর সুদানের স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। নিহতদের মধ্যে কুড়িগ্রামের এই সেনাসদস্য ছাড়াও নাটোর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দারা ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, সৈনিক মো. মমিনুল ইসলাম প্রায় ১৮ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। বিদেশে যাওয়ার আগে তিনি ছয় মাস প্রশিক্ষণ নেন। চলতি বছরের অক্টোবরে ছুটিতে বাড়িতে এসে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে দোয়া নিয়ে যান।মমিনুল ইসলামের মা মনোয়ারা বেগম বলেন,‘যাওয়ার সময় কইছিল, মা কান্না করো না, আমি তাড়াতাড়ি ফিরমু। এইভাবে ফিরবে জানলে বাপধনকে মুই (আমি) বিদেশ যাইতে দিতাম না।’দূর দেশের মাটিতে বিশ্বশান্তির দায়িত্ব পালন করতে গিয়ে মমিনুল ইসলামের এই মৃত্যু গভীর শোকের পাশাপাশি এক ধরনের নীরব গর্বের অনুভূতিও তৈরি করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার Read more

জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে
ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে

শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক Read more

কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।রবিবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন