রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার সময় গ্রেপ্তার করা হয়। ওই মাদক ব্যবসায়ীর নাম নুর হোসেন বোয়াইল (৪৯)। অভিযানটি পরিচালনা করে তারাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল। নুর হোসেন উপজেলার ২ নং কুর্শা ইউনিয়নের কুর্শা জিগাতল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ফারুক বলেন, ‘নুর হোসেন এলাকার মাদক ব্যবসার একটি বড় মাথা। তাঁর গ্রেপ্তার মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)।মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে Read more

হানিমুনের বদলে ‘বাডিমুন’ ট্রেন্ডে বিজয়-রাশমিকা
হানিমুনের বদলে ‘বাডিমুন’ ট্রেন্ডে বিজয়-রাশমিকা

সাধারণত তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত জাঁকজমকপূর্ণ Read more

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু
করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। Read more

বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক
বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” তাই পরিবারকে রেখে এতিম শিশুদের সাথে ঈদুল আজাহারের এই খুশি ভাগাভাগি করলেন বরিশালের জেলা Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। Read more

দুবাইয়ের বুর্জ খলিফার ওপর ভয়াবহ বজ্রপাত
দুবাইয়ের বুর্জ খলিফার ওপর ভয়াবহ বজ্রপাত

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন