গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।রবিবার (২৯ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।মানববন্ধনে ছাত্রনেতা তোফায়েল আহমেদ, রাজিব, শামীম, বায়েজিদ, আরিফ, জিহাদ, শামীমা ও দৃপ্তি বলেন, ‘শিক্ষকদের সম্মানহানি ও কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে ভূমিদস্যু আক্তার হোসেন আকুল পরিকল্পিতভাবে এই মামলা করেছেন।’ তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুনের পরে যাবে না। এর মধ্যে এটা Read more

কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি

শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে Read more

যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প
যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান।’’ বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট Read more

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১১ আগস্ট পর্যন্ত
উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১১ আগস্ট পর্যন্ত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে পুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন