বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। সেদিন বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের মধ্যে যারা ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণ পরিকল্পনা রয়েছে তাদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, ‘গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড়ো সমাবেশের পরিকল্পনা করেছে।’ এতে আরও বলা হয়েছে, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে। বার্তায় বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার

টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের Read more

বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে Read more

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় ১ ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন