ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাটি ঘটে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায়। সেখানে অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা প্রতিদিনের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে আটটার দিকে কারখানার কাছাকাছি পৌঁছালে শ্রমিকবাহী বাসটির সঙ্গে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এ ঘটনার পর শ্রমিকেরা সৌখিন পরিবহনের বাসটি থামিয়ে চালক ও সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।একপর্যায়ে আমিনুল ইসলাম নামে এক শ্রমিক চালক ও সহকারীর সঙ্গে তর্ক করতে বাসে উঠে পড়েন। এ সময় সৌখিন পরিবহনের বাসটি হঠাৎ দ্রুতগতিতে ময়মনসিংহের দিকে চলে যায়। এরপর থেকেই ওই শ্রমিককে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সহকর্মীরা।ঘটনার প্রতিবাদে সকাল আটটায় কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে শ্রমিকেরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটকালেও অন্যান্য পরিবহনের যান চলাচল সীমিত আকারে চালু রাখেন।খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে সকাল ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে ভালুকা থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিকের খোঁজ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট পরিবহনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ Read more

ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১২ টার দিকে এই Read more

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগকে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর Read more

ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার
ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে অপহরণ এবং চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার কাজিকান্দি Read more

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ

​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন