ভোলার তজুমদ্দিনে অপহরণ এবং চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার কাজিকান্দি গ্রামে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রিয়াজ ও শফিকুল ইসলামের ছেলে মো. রাশেদ।বুধবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনী ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।নৌবাহিনী জানায়, গ্রেপ্তার আসামিার দীর্ঘদিন ধরে চুরি, অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়ে মানুষকে হয়রানী করে আসছে। তাদের নামে তজুমদ্দিন ও লালমোহনে একাধিক অপহরণ ও চুরির মামলা রয়েছে। এ সব মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি।গ্রেপ্তারদের তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় বাংলাদেশ নৌবাহিনী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে আ.লীগ-যুবলীগের ৭ নেতা গ্রেপ্তার
যশোরে আ.লীগ-যুবলীগের ৭ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল ও শার্শার আ.লীগ-যুবলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে কিরগাছা থানা পুলিশ।সোমবার (০৫ মে) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন Read more

ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের
ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা Read more

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার
ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ডের ভাগ না পেয়ে  এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন