সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম  এ তথ্য নিশ্চিত করেন।দুদক সূত্র জানায়, সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল ও তার পিএস চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। যা নিয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করছে তারা।আব্দুল মমিন মণ্ডল ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।এছাড়াও  তাদের বিরুদ্ধে এনায়েতপুর পুলিশ ও ছাত্র হত্যার মামলাও রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে দু‌টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা
বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে দু‌টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাই‌নের স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস Read more

মেসিবিহীন মায়ামির বড় হার
মেসিবিহীন মায়ামির বড় হার

মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া Read more

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের Read more

যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা
যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ অক্টোবর) রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে স্থানীয় Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন