দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে ৩টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান দেওয়া হয়।তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি। কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি।হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন- ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার। কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

৩৬ বছর ধরে কাবা প্রাঙ্গণের তারাবিতে কোরআন খতম করছেন শায়খ আল-সুদাইস
৩৬ বছর ধরে কাবা প্রাঙ্গণের তারাবিতে কোরআন খতম করছেন শায়খ আল-সুদাইস

মক্কার পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করতে যাচ্ছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আজ Read more

গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ
গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ' ১০ Read more

মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল

পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের Read more

প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান
প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল জাপান। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল এশিয়ার পরাশক্তি সামুরাই ব্লু’স। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন