টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক  ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়েছে। আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ রবিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন।এদিন ৩ আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া, মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন। এদিকে, রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুইকর্মতাসহ চারজনের পক্ষে তাদের আইনজীবীরা আজ শুনানি করবেন। এই মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর Read more

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১২ মে) Read more

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার

গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহ-সভাপতি রাব্বি আল মাহদিকে (২২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন