যুদ্ধবিরতির পর মানবিক সাহায্যের প্রবাহ বাড়ায় গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) এই ঘোষণা দেয় সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর মানবিক সহায়তা এবং বাণিজ্যিক খাদ্য সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। খবর সিএনএন’রইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বলেছে, ‘সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে, প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহের যথেষ্ট সরবরাহ হওয়ায় গাজা উপত্যকায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন কোনো এলাকাতেই দুর্ভিক্ষের মতো অবস্থা নেই।’পর্যবেক্ষক সংস্থা সতর্ক করে দিয়েছে, যে কোনো সময় পরিস্থিতি আবার খারাপ হতে পারে। যদি নতুন করে যুদ্ধ শুরু হয় এবং মানবিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে উত্তর গাজা, গাজা গভর্নরেট, দেইর আল-বালাহ ও খান ইউনিস অঞ্চলগুলো ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি হতে পারে।এদিকে, আগস্ট মাসে ইসরাইল তীব্রভাবে গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করে বলেছিল যে, তারা উপত্যকায় ত্রাণ পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এদিকে, গাজায় ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি সংস্থা দ্য কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ জানিয়েছে, প্রতিদিন ৬০০-৮০০টি ত্রাণ ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ খাদ্য বহন করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন
বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে Read more

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিগাজীপুরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে Read more

সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য উপদেষ্টা
সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য উপদেষ্টা

ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন