নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম আব্দুল মজিদ মোল্লা (৬৩)। তিনি মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে এবং স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, চার মাস আগে নিখোঁজ হন আব্দুল মজিদ মোল্লা। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং দূরবর্তী নাটোরের এই গোরস্থানে তার লাশ এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়রা সকালে গোরস্থানের গেটের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কিছু টাকাও পাওয়া যায়।’তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে, আইনি জটিলতা এড়াতে কেউ এমনটি করে থাকতে পারে। পরে নিহতের আঙুলের ছাপ মিলিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী
বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বিচারপতি Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির
নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান রহমান বলেছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন চাইনা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কলঙ্ক Read more

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা Read more

নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। Read more

অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন