ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক যে কষ্ট করে ফসল ফলায়, তার উপযুক্ত মূল্য দিতে না পারলে, কৃষকরা উৎসাহ হারাবে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে সরকার যাতায়াত ধানের মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যাতে গুদামে এসে হয়রানির শিকার না হন।তিনি বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন। সে ক্ষেত্রে খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করব। খাদ্য উপদেষ্টা বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন, কোনো সিন্ডিকেট ছিল না। এবারও ধান চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ থানার নির্বাহ কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।এরপর দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এসময় তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কুমিল্লার লাকসামে ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভেজাল শিশুখাদ্য তৈরীর অভিযোগে একটি শিশু খাদ্য ও বেকারি Read more

জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র
জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বীমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন