ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রি ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি
জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে Read more

অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, Read more

ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা
ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠেছে শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। তবে Read more

হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন