অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, সেটি এখন বাতিল করা হচ্ছে। এই সিদ্ধান্ত এলো দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সরকারের কাছে ইউটিউবের ছাড় বাতিলের আহ্বান জানানোর পর। এক জরিপে দেখা গেছে, ইউটিউব ব্যবহার করা ৩৭ শতাংশ কিশোর-কিশোরীরা সেখানে ক্ষতিকর কনটেন্ট দেখেছে—যা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্কোর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘আমি এবার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছি। অস্ট্রেলিয়ান শিশুদের ওপর অনলাইন প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব পড়ছে এবং সামাজিক মাধ্যমগুলোরও সামাজিক দায়িত্ব রয়েছে। আমি চাই অভিভাবকরা জানুক, আমরা তাদের পাশে আছি।’নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউটিউবও সেই প্ল্যাটফর্মগুলোর তালিকায় আসবে যেখানে ১৬ বছরের কম বয়সীদের জন্য অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং টিকটক এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া নয়।’ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইউটিউব টেলিভিশনের পর্দায় দিন দিন আরও বেশি দেখা যাচ্ছে, এটি মূলত একটি বিনামূল্যের উচ্চমানের ভিডিওর লাইব্রেরি। তবে অন্যান্য প্ল্যাটফর্মের মতে, ইউটিউবেও ইন্টারঅ্যাকশন ও অ্যালগরিদম-ভিত্তিক রিকমেন্ডেশন রয়েছে, যা একে সোশ্যাল মিডিয়ার সমতুল্য করে তোলে। গত নভেম্বরে পাস হওয়া আইনে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সীদের প্ল্যাটফর্মে প্রবেশ ঠেকাতে সোশ্যাল মিডিয়াগুলোকে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে। ব্যর্থ হলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে। সূত্র: রয়টার্সএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে নির্যাতনের ঘটনায় ইমাম হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা
আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. ইউছুফ নামে এক আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।শনিবার (১২ এপ্রিল) রাত ৯টায় Read more

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন