আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত জুলফার নাইম মোস্তফার পক্ষে তার অনুসারীরা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।জুলফার নাইম মোস্তফা রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার পুত্র। মনোনয়ন উত্তোলনের সময়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এস এম আকবর আলী বাবলু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সুনীল চন্দ্র প্রামাণিক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ, রফিকুল ইসলাম রফিক মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন শেখ, সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি ইন্জিনিয়ার কাউছার আহমেদ, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুদা বাবু প্রমুখ।এ বিষয়ে জুলফার নাইম মোস্তফা বলেন, ‘এখনও ২০ জানুয়ারি পর্যন্ত দলীয় নমিনেশনের পাওয়ার সুযোগ আছে। সেই আলোকে আমার নেতাকর্মীরা আমার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করছেন।’ জুলফার বলেন, আমার প্রয়াত বাবা এই আসনের দুইবার সংসদ সদস্য ছিলেন। এলাকার ব্যাপক উন্নয়ন করে মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন।’উল্লেখ,  রাজশাহী-৫ (দুর্গাপুর পুঠিয়া) আসনের বিএনপির দলীয় নমিনেশন পেয়ে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র উত্তোলন করেছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’
‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি Read more

কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের Read more

হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক
হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক

বন্যা শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন