চট্টগ্রামের লোহাগাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার বটতলী চৌধুরী প্লাজার সামনে লোহাগাড়া উপজেলা সচেতন ছাত্র-জনতার উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জুনাইদ চৌধুরী। লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীনের সঞ্চালনায় জানাজায় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন,সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নুরুচ্ছাফাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জানগণ।জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.জি জুনাইদ বলেন, ‘ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। আমরা আর কোন হাদিকে হারতে চাই না।’এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন বলেন, ‘হাদির পরিবর্তে আমরা হাজারো হাদি রয়েছি হাদির স্বপ্ন বাস্তবায়নে। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন
বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।আজ রবিবার (২০ Read more

আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন
আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন

১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে অবাঙ্গালী বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে Read more

ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫
ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল
ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তাদের একাধিক Read more

যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 

যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ Read more

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন