অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর ) ভোর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেসিও নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।অভিযানে পুজগাং বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে করল্ল্যাছড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৬ দশমিক ৬২ ঘনফুট (৭৬ টুকরা) সেগুন কাঠ উদ্ধার করা হয়।আটক কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৭৭৫ টাকা। পরবর্তী সময়ে উদ্ধার কাঠ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানায়, অবৈধ কাঠ পাচার রোধে সীমান্ত ও পাহাড়ি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকসা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

অক্সিজেন ট্যাংকের পাশে হোটেলের আগুন ও ধুমপান
অক্সিজেন ট্যাংকের পাশে হোটেলের আগুন ও ধুমপান

বিলবোর্ডে লেখা ‘সাবধান তীব্র দাহ্য পদার্থ। আশেপাশে চলাচল ও ধুমপান সম্পূর্ণ নিষেধ’। বিপদ এড়াতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন