ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। খবর ডয়চে ভেলের।ভারতীয় রেলওয়ের মুখপাত্র কাপিঞ্জল কিশোর শর্মা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ট্রেনচালক রেললাইনের কাছে প্রায় ১০০ হাতির একটি পাল দেখতে পান। তিনি জরুরি ব্রেক প্রয়োগ করলেও গতি বেশি থাকায় কয়েকটি হাতিকে আঘাত করে ট্রেনটি। শুরুতে ৮টি হাতি নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে দেখা যায়, একটি হাতি গুরুতর আহত অবস্থায় জীবিত আছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।সংঘর্ষের ফলে ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনে থাকা প্রায় ৬৫০ যাত্রীর কেউ আহত হননি। শর্মা জানান, লাইনচ্যুত না হওয়া কোচগুলো আলাদা করে ট্রেনটি দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। দুর্ঘটনাকবলিত ৫টি কোচে থাকা প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে করে গুয়াহাটিতে পাঠানো হয়েছে।এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, রেললাইনে হাতির দেহাবশেষ ছড়িয়ে পড়ায় আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার ও রেলপথ স্বাভাবিক করার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ Read more

ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

ভারতের হরিয়ানায় চাঞ্চল্যকর এক ঘটনায়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে নিজের মেয়ে রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা। Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন