ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।নিহত ফাতেমা বেগম লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মফিজুর রহমানের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত তিন দিন আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত পুকুরে স্থানীয়রা তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের খবর দেয়।এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর মানসিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার Read more

অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’
অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগের নিরবচ্ছিন্ন Read more

শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার
শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন Read more

ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ Read more

বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত
বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন